জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

সরকার সমস্ত আগুন সন্ত্রাসীদের নির্মূল করতে বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

৭ মার্চ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ নিয়ে তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার সমস্ত আগুন সন্ত্রাসীদের নির্মূল করতে বদ্ধপরিকর। যারা ইন্ধনদাতা তারাও সমান অপরাধী। এসব অপরাধীদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাবে সরকার।

আজ বুধবার দুপুরে কাকরাইলের আইডিইবি ভবনে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ২৮ অক্টোবর বিএনপি ইসরাইলের মতো হামলা করেছে। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য দেশ বিক্রি করতেও দ্বিধা করবে না।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার সমস্ত আগুন সন্ত্রাসীদের নির্মূল করতে বদ্ধপরিকর। যারা আগুন সন্ত্রাস চালাচ্ছে, এরা দুষ্কৃতিকারী আর আগুন সন্ত্রাসের যারা নির্দেশদাতা-হুকুমদাতা-অর্থদাতা—এরাও অপরাধী। রাজনৈতিক দলের কর্মসূচি; ইন্টারনেটের মাধ্যমে উঁকি দিয়ে দিয়ে গাড়ি-ঘোড়া জ্বালানোর নির্দেশ দেয়! সুতরাং এরাও অপরাধী।

‘শেষ পর্যন্ত সমস্ত অপরাধীদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে। আমরা নিশ্চুপ থাকতে পারি না। সাধারণ মানুষের গাড়ি-ঘোড়া পোড়াবে, সাধারণ মানুষকে পুড়িয়ে মারবে, সাংবাদিকদের ওপর হামলা পরিচালনা করবে, পবিত্র কোরআন শরিফ পোড়াবে, হাসপাতালে হামলা চালাবে; তাদের বিরুদ্ধে আমরা নিশ্চুপ থাকতে পারি না,’ বলেন তিনি।

প্রকৌশলীদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার কেবল ব্যবস্থা নিচ্ছে। আমি আপনাদেরও অনুরোধ জানাবো, আপনাদের এই আঙ্গিনায় (আইডিইবি) হামলা চালিয়েছে, দুটি পোড়া গাড়ি এখনো আছে সেখানে। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে পাড়ায়-মহল্লায়-দেশে প্রতিরোধ গড়ে তুলুন। এরা আজকে জাতির শত্রুতে পরিণত হয়েছে।’

আরও পড়ুনঃ পদোন্নতি পেলেন ১৭৭ পুলিশ কর্মকর্তা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র